উন্নয়ন প্রকল্পে অর্থায়নে আগ্রহী স্পেন
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৮:২৪:১৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে স্পেন| এ লক্ষ্যে অর্থনৈতিক ও আর্থিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশের সঙ্গে একটি প্রোটোকল চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছে ইউরোপের দেশটি|
প্রস্তাবিত চুক্তির আওতায় অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) কাঠামোর আদলে বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে বাণিজ্যিক ঋণ, কারিগরি সহায়তা, সম্ভাব্যতা সমীক্ষা এবং অনুরূপ কার্যক্রমে অর্থায়ন করবে স্পেন|
তবে স্পেন প্রস্তাব করেছে, তাদের দেওয়া ক্রেডিট লাইনের আওতায় বাস্তবায়িত প্রকল্পে স্প্যানিশ কোম্পানিগুলোকে কাজের সুযোগ দিতে হবে| পাশাপাশি এসব প্রকল্পে স্প্যানিশ পণ্য ও সেবাকে অগ্রাধিকার দিতে হবে| সম্প্রতি সরকারের কাছে এ প্রস্তাব দেয় স্পেন| প্রস্তাবটি সরকার ইতিবাচকভাবে নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে| এরপর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চুক্তির একটি খসড়াও ˆতরি করেছে| বর্তমানে ওই খসড়ার ওপর সব মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেওয়া হচ্ছে|
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের এ ধরনের চুক্তি রয়েছে| তুরস্কও একই ধরনের চুক্তির প্রস্তাব করেছিল, তবে বাংলাদেশ এখনো তাতে সম্মতি দেয়নি|
ওই কর্মকর্তা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এটি বাংলাদেশের জন্য অর্থায়নের নতুন একটি সুযোগ ˆতরি করতে পারে| কারণ, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাইকার মতো ˆবশ্বিক ঋণদাতা সংস্থাগুলোও বাণিজ্যিক সুদহার আরোপের প্রস্তাব করছে|
জানা গেছে, পরিবহন অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানিসহ অন্যান্য জ্বালানি অবকাঠামো, টেলিকমিউনিকেশনস খাত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, কৃষি-খাদ্যশিল্প, উদ্ভাবন, ডিজিটাইজেশন, শিক্ষা ও ¯^াস্থ্য খাতে অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা বিষয়ক কাঠামোগত প্রোটোকলটি সাজানো হয়েছে|




