পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয়ে বৈষম্য
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৮:৫১:১০ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি মাথাপিছু ব্যয়ে ˆবষম্যের চিত্র ফুটে উঠেছে| সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বাজেট অনুমোদনের পর শিক্ষার্থীদের পেছনে সরকারি ব্যয়ের এই ˆবষম্যের চিত্রটি আবারও সামনে এসেছে| ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জন্য ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হলেও শিক্ষার্থীপ্রতি ব্যয়ের চিত্রে রয়েছে বিস্ময়কর ফারাক|
তথ্য বলছে, প্রায় ৩৪ লাখ শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেখানে একজন শিক্ষার্থীর জন্য বরাদ্দ মাত্র ১ হাজার ৪২৩ টাকা, সেখানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) একজন শিক্ষার্থীর পেছনে ব্যয় হবে ১১ লাখ ৩৬ হাজার ৩৬৪ টাকা| একই সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীপ্রতি ব্যয় ধরা হয়েছে ৬৯ হাজার ৩২০ টাকা| বিশ্ববিদ্যালয়ভেদে এই বিশাল ব্যবধান নতুন নয়, বছরের পর বছর ধরে উচ্চশিক্ষা খাতে বাজেট বণ্টনের এ বৈষম্য প্রশ্ন তুলছে সম্পদের ন্যায্য বণ্টন, শিক্ষার মান এবং রাষ্ট্রের উচ্চশিক্ষা নীতির কার্যকারিতা নিয়ে|
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়েগুলো বাজেট এমন ফারাক বছরের পর বছর ধরে হয়ে আসছে| তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ভেদে ‘লজিক্যালি’ কিছু পার্থক্য থাকতে পারে| যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো মেইনটেনান্সে যে অর্থ খরচ হয়, জেলার তুলনামূলক ছোট একটি বিশ্ববিদ্যালয়ে সেটি হয় না| কিন্তু তারপরও যেহুতু সবগুলোই একই ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়, তাই খরচের বিষয়টিতে পার্থক্য বেশ হলে কার্যত তাতে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হয়|
ইউজিসি বলছে, বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটে মূলত বেতন ও ভাতা (শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী), পেনশন ও অবসর সুবিধা, গবেষণা অনুদান, শিক্ষা উপকরণ ও একাডেমিক কার্যক্রম, ল্যাবরেটরি, ওয়ার্কশপ ও গবেষণাগার ব্যয়, গ্রন্থাগার ব্যয়, ছাত্রকল্যাণ ও বৃত্তি, আবাসিক হল পরিচালনা, বিদ্যুৎ, গ্যাস, পানি ও ইউটিলিটি, মেরামত ও রক্ষণাবেক্ষণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, উন্নয়ন প্রকল্প (উন্নয়ন বাজেটের ক্ষেত্রে), প্রশাসনিক ব্যয়, ভ্রমণ, প্রশিক্ষণ ও সভা-সেমিনার ইত্যাদি খরচ অর্ন্তভুক্ত থাকে| বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী বরাদ্দের তারতম্য হয়| এছাড়ও সংশোধিত বাজেটে বাজেটের পরিমাণ বৃদ্ধি পায়|
কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি মাথাপিছু কত ব্যয় : চলতি অর্থবছরে সবচেয়ে বেশি রাজ¯^ বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার পরিমাণ ৯৪৯ কোটি ৩৬ লক্ষ টাকা| আর সবচেয়ে কম রাজ¯^ বরাদ্দ পেয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিমেবি), যার পরিমাণ ৬৩ লাখ টাকা|
ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন (২০২৩) অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ছিল ৩৫ হাজার ৬৯৬ জন| অর্থাৎ চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাথাপিছু ব্যয় হবে ২ লাখ ৬৫ হাজার ৯৫০ টাকা| রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজ¯^ বরাদ্দ হয়েছে ৫৪৩ কোটি ৫৮ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ২১ হাজার ২১ জন, মাথাপিছু ব্যয় হবে ২ লাখ ৫৮ হাজার ৫৯৪ টাকা| চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজ¯^ বরাদ্দ হয়েছে ৫০৩ কোটি ৪৭ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ২৮ হাজার ৪৮১ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৭৬ হাজার ৭৭৪ টাকা| জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজ¯^ বরাদ্দ হয়েছে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ৬২১ জন, মাথাপিছু ব্যয় ২ লাখ ৩৮ হাজার ৪৯৩ টাকা|
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫২ কোটি ১২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৪২৬ জন, সে হিসেবে মাথাপিছু ব্যয় হবে ৪ লাখ ৭৪ হাজার ১৭২ টাকা| বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২৮০ কোটি ৪৭ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৮১৪ জন, মাথাপিছু ব্যয় হবে ৩ লাখ ৫৮ হাজার ৯৪৫ টাকা| ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৮৮ কোটি ৪০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ৮৯২ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ২৬ হাজার ৫১১ টাকা| শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৯ হাজার ৪৩৬ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৯৭ হাজার ৮১৭ টাকা| খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৮২ কোটি ৯২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৩৯১ জন, মাথাপিছু ব্যয় হবে ২ লাখ ১৭ হাজার ৯৯৫ টাকা|
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ১০২ কোটি ৮২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ৯৯১ জন; সে হিসেবে মাথাপিছু ব্যয় হবে ৫ লাখ ১৬ হাজার ৪২৪ টাকা| হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৩৩ কোটি ৪১ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৭০৮ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৫৩ হাজার ২০৪ টাকা| মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১৫ কোটি ৭২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৭০৫ জন, মাথাপিছু ব্যয় হবে ২ লাখ ২ হাজার ৮৪০ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২১ কোটি ২৯ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৪ হাজার ৪২৭ জন, মাথাপিছু ব্যয় হবে ২ লাখ ৭৪ হাজার টাকা| শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৪২ কোটি ৮৯ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৪ হাজার ৬০৩ জন, মাথাপিছু ব্যয় হবে ৩ লাখ ১০ হাজার ৪২৮ টাকা|
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১০ কোটি ৪০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৮৯৭ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৮৭ হাজার ২১৪ টাকা| রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৬ কোটি ৩২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৬৮৩ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৪৪ হাজার ১৪২ টাকা| খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২৭ কোটি ৪৫ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৭২৭ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৬৪ হাজার ৯৪১ টাকা| ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৭ কোটি ৫ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৩ হাজার ৭০৭ জন, মাথাপিছু ব্যয় হবে ২ লাখ ৬১ হাজার ৮২৯ টাকা| নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১৮ কোটি ৩৪ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৭৭৭ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৫২ হাজার ১৬৭ টাকা|
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮৬ কোটি ৬০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ১৭ হাজার ২৮২ জন; সে হিসেবে মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৭ হাজার ৯৭৯ টাকা| কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৭৯ কোটি ৭২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৬ হাজার ১৬১ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ২৯ হাজার ৩৯৫ টাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭৫ কোটি ২০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার ২৭৫ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৩ হাজার ৩৬৮ টাকা| সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৯ কোটি ৮২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ২ হাজার ৬৪৮ জন, মাথাপিছু ব্যয় হবে ৩ লাখ ৩৯ হাজার ২৩৭ টাকা| যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯৮ কোটি ৭৮ লাখ, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৩৮৭ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৮৩ হাজার ৩৮৬ টাকা| বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ১৪৯ কোটি ৩৩ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৯ হাজার ৭২০ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৫৩ হাজার ৬৩২ টাকা| পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৬৮ কোটি ৫৪ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৫ হাজার ৩৮৮ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ২৭ হাজার ২০৯ টাকা|
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৮২ কোটি ৮১ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার ৫০ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ১৭ হাজার ৪৬১ টাকা| গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৮ কোটি ৭৩ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ১০ হাজার ৭৫৫ জন, মাথাপিছু ব্যয় হবে ৭৩ হাজার ২০৩ টাকা| বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৫৪ কোটি ৫৪ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ২ হাজার ৯২৩ জন, মাথাপিছু ব্যয় হবে ১ লাখ ৮৬ হাজার ৬২৩ টাকা| বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৬২ কোটি ৮৭ লাখ, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী সংখ্যা ৯ হাজার ৭১ জন, মাথাপিছু ব্যয় হবে ৬৯ হাজার ৩২০ টাকা| [নোট: বিশ্ববিদ্যালয়গুলো তদারক প্রতিষ্ঠান ইউজিসি সর্বশেষ বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে ২০২৫ সালের মার্চে| ২০২৩ সালের তথ্যের ভিত্তেতে ওই প্রতিবেদন ˆতরি করায় শিক্ষার্থী সংখ্যায় কিছুটা তারতম্য হতে পারে|





