কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ-আজারবাইজান
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৮:৫২:১৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও আজারবাইজান একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে একমত হয়েছে| পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ টেলিফোনে কথোপকোথনে এই আগ্রহের কথা জানান| বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়| আলোচনার সময় বাইরামভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান|
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক ¯^ার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন| তারা নিজ নিজ দেশে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়েও আলোচনা করেন| এ পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে| খলিলুর রহমান তার আজারবাইজানি পররাষ্ট্র মন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান| দুই মন্ত্রী আশা প্রকাশ করেন, ক্রমবর্ধমান এ যোগাযোগ বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে সহায়ক হবে|




