ডা. জোবাইদার জন্মদিনে দক্ষিণ সুরমা বিএনপির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৯:২৯:২৪ অপরাহ্ন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কদমতলী জামে মসজিদে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে ডা. জোবাইদা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি মো শাহাব উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, সহ সভাপতি আসাদ উদ্দিন, সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য প্রবাসী মিনহাজুর রহমান মিনহাজ, জেলা বিএনপির সহ তাঁতী বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক, কুচাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমির উদ্দিন, তেতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোরুল ইসলাম, বিএনপি নেতা মাসুম মেম্বার, মুক্তার মিয়া, সুনাহর আলী সুহেল, আব্দুল মালিক, যুবনেতা শামসুল ইসলাম টিটু, জেলা যুবদলের সহ সাংঘঠনিক সম্পাদক জুবায়ের আহমদ লিলু, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান,জেলা যুবদলের সদস্য আব্দুল জলিল সামায়ুন, যুবদল নেতা আলী আহমদ,, মনসুর আহমদ, জাহাঙ্গীর আলম, রুমেল মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





