শিবেরবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ১০:১২:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জালালাবাদ থানাধিন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে শিবেরবাজারের পাগইল এলাকায় চেকপোস্ট চলাকালে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও রেজিস্ট্রেশনহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতের নাম আব্দুস সালাম সিলন (৩৫)। সে জালালাবাদ থানাধিন মইয়ারচর এলাকার মৃত রইছ আলীর ছেলে।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আটককৃত একজন পেশাদার মাদক কারবারি। মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।






