জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

দেড় বছর পর বাড়িতে ফিরেই হামলার শিকার বৃদ্ধা, ভাঙচুর ও মারধরের অভিযোগ


প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ১০:২৮:৫৫ অপরাহ্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নে দীর্ঘদিন পর নিজ বাড়িতে ফিরেই হামলার শিকার হয়েছেন এক বৃদ্ধা নারী ও তার ভাই। এ সময় বসতঘরে ব্যাপক ভাঙচুর, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে।

ভুক্তভোগীরা হলেন তিলপাড়া গ্রামের বাসিন্দা জুলিকা বেগম এবং তার ভাই ইসমাইল আলী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর ধরে নিরাপত্তাজনিত কারণে বাবার বাড়িতে অবস্থান করার পর গত ১৮ জুন জুলিকা বেগম তার ভাই ইসমাইল আলীকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে যান। বিষয়টি জানতে পেরে একই দিন বিকেলে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমানের নেতৃত্বে তার আত্মীয় মিছবাহ উদ্দিনসহ তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে বাড়িতে হামলা চালায়।

ইসমাইল আলী অভিযোগ করেছেন, হামলাকারীরা প্রথমে বাড়িতে প্রবেশ করে জুলিকা বেগমের মেয়ে সালমা বেগম ও পুত্র এপলু হোসেনকে খোঁজাখুঁজি করে। তাদের না পেয়ে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে জুলিকা বেগম ও ইসমাইল আলীর ওপর চড়াও হয়। এ সময় ইসমাইল আলীকে বেধড়ক মারধর করা হলে তার মাথা ফেটে যায়। হামলাকারীরা বৃদ্ধা জুলিকা বেগমের কাপড় ধরে টানাহেঁচড়া করে এবং একপর্যায়ে মাটিতে ফেলে মারধর করে। এতে তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরিবারটিকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুলিকা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিলেটে প্রেরণের পরামর্শ দেন।
ইসমাইল আলী দাবি করেন, তার ভাগিনি সালমা বেগম ও ভাগনা এপলু হোসেন দীর্ঘদিন ধরে একই ব্যক্তিদের হুমকি ও নির্যাতনের মুখে দেশত্যাগে বাধ্য হন। এরপরও পরিবারের সদস্যদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন অব্যাহত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাদের মেয়ে সালমা বেগমকে এর আগে উত্যক্ত করে অপহরণের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

প্রশাসন তবুও নিরব ভূমিকা পালন করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জুলিকা বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সিলেট এর আরও খবর
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধাবিভক্ত মালিক-শ্রমিক
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top