কুলাউড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৬, ৭:৪৬:০৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপেজলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ওসি তদন্ত হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা আক্তার, মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান প্রমুখ। সভা শেষে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমে অবদান রাখায় কুলাউড়া উপজেলায় বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে ক্রেস্ট ও সনদ পুরস্কার বিতরণ করেন ইউএনও সানজিদা আক্তার।





