রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৭:৫০:০৭ অপরাহ্ন

সিলেটের রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী|
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না| খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত কাজের মানসিকতা অর্জন করে| তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের সু¯^াস্থ্য নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| তিনি আরও বলেন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে সিলেটের শিক্ষা ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে|
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. ফরিদ আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক সুলেমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল মুমিত| অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মু. মানিক খান, শিক্ষক বন্যা চক্রবর্তী, লুৎফুর নেছা, গাউছিয়া চৌধুরী, আব্দুল খালিক, মুকসুদল আ¤ি^য়া, আব্দুল বারী ও অনন্য দেব|
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন| বিজ্ঞপ্তি






