শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৭:৫৪:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা| মঙ্গলবার বিকেল ৩টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়| এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন|
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে| অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন| দুর্যোগের কারণে পরীক্ষায় অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন| এছাড়া প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগও তুলে ধরেন তারা|
শিক্ষার্থীদের দাবি, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নিয়েও পরীক্ষা স্থগিত না করায় শিক্ষামন্ত্রীকে দায়িত্ব নিতে হবে| অবিল¤ে^ তাঁর পদত্যাগ এবং এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা না এলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা|
বিক্ষোভে বক্তব্য দেন শিক্ষার্থী আমিনুর রহমান পরান, আদনান ফুয়াদ নাবিল, জামিল আহমদ নাঈম, আবদুর রহমান পায়েল, আহসান হাবীব আরাফাত, আব্দুল্লাহ নাঈম, আহসান হাবীব, মারুফ বিল্লাহ, রায়হান, সাকিব, নিয়ন, মাসুম ও সাইফ আহমেদ|






