জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

হরমুজ ঘিরে মৃত্যুফাঁদ


প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৭:৫৮:৫৫ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করেছে ইরান। আর যেন আমেরিকা-ইসরায়েল-ভারতসহ বড় দেশগুলোর জন্য মৃত্যুফাঁদ প্রস্তুত করে রেখেছে খামেনির দেশটি।
তবে ইরানের দাবি হেলায় উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, বিশ্বের অন্যতম নৌপথের নিয়ন্ত্রণ এবার আমেরিকার হাতে। কেবল তাই-ই নয়। সেজন্য অর্থও দাবি করে বসলেন তিনি। অথচ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে লাগাতার হামলা চালাচ্ছে ইরান। তেহরানের সেনা দাবি করেছে, তারা তিন দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডান, বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ধ্বংস করেছে জ্বালানি ট্যাঙ্ক, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার- সব। এহেন পরিস্থিতিতেও ট্রাম্প এমন দাবি করলেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গেছে, আমরা প্রণালীটা নিজেদের কাছেই রাখব এবং সম্ভবত আমরাই এটা চালাব। আমরা প্রণালীটার অভিভাবক হয়ে উঠব। আর এর জন্য আমাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের তরফেও একই দাবি করা হয়েছিল। জানানো হয়েছিল, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণাধীন নয় এবং গুরুত্বপূর্ণ এই জলপথ নৌচলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এবার অবশ্য ট্রাম্প দাবি করছেন, হরমুজ তাঁদের নিয়ন্ত্রণেই রয়েছে।
ইরান ও আমেরিকার মধ্যে যে প্রাথমিক শান্তিচুক্তি সই হয়েছিল তা আপাতত কার্যকর নেই। হরমুজে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে অশান্তি শুরু হয়েছে। এই অবস্থায় শনিবার এই প্রণালী বন্ধের ঘোষণা করে তেহরান। আর তারপর থেকেই বিতর্ক ঘনিয়েছে আরও বেশি করে। ইরান হরমুজ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে আগেই জানিয়েছে, এটি আমাদের আঞ্চলিক জলসীমা। কোনও অবস্থাতেই আমরা আমাদের অবস্থান থেকে সরে আসব না। হরমুজকে আল্লাহর উপহার উল্লেখ করে ইরানের পার্লামেন্টের স্পিকার ঘালিবাফ বলেন, এই যুদ্ধের সময় আল্লাহ আমাদের যে উপহার দিয়েছেন, সেটিই হরমুজ প্রণালী। এটি আমাদের শক্তির সবচেয়ে বড় উৎস। ট্রাম্প সেই প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে আনার কথা বলার পর তেহরান জবাবে কিছু বলে কিনা সেটাই দেখার।
এদিকে, হরমুজ প্রণালীতে ইরানি হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু। ঘটনার পর এই নিয়ে মুখ খুলল তেহরান। তারা বলছে, একাধিকবার ওই জাহাজকে সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও একেবারে চুপিচুপি হরমুজ অতিক্রমের চেষ্টা করছিল। সন্দেহজনক গতিবিধি দেখেই দু’টি জাহাজে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড।
সোমবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, মোম্বাসা এবং আল বাহিয়া নামে দু’টি জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান। ওমান উপকূলের কাছে ওই হামলায় আহত হয়েছেন মোট আটজন, তার মধ্যে ৬জনই ভারতীয় নাবিক। মোম্বাসা জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানিয়েছে আবু ধাবি।
ইরান জানিয়েছে, বেআইনি পথে হরমুজ পার করতে ইন্ধন যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি এমনটা চলতে থাকে তাহলে ক্ষতির বহর বাড়বে।

আন্তর্জাতিক এর আরও খবর
মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান

মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান

আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নৈতিক শ্রম অভিবাসনে অনড় মন্ত্রী আরিফ

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

মাস্কের এক্স তারেককে বানাল হাসিনা, বিব্রত জাপানের মন্ত্রী

সর্বশেষ সংবাদ
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না : জামায়াত আমীর
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
উদ্বেগজনক হারে বাড়ছে খেলাপি ঋণ 
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
টেস্ট থেকে ডাক্তারদের বছরে কমিশন ১৮৬১ কোটি টাকা
হজের নিবন্ধন শুরু
হজের নিবন্ধন শুরু
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
ইউরোপে পোশাক বাজার খুয়ানোর শঙ্কায় বাংলাদেশ
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
২৩ বছরে দুর্যোগে বাংলাদেশের ক্ষতি ১ লাখ ৬৭ হাজার কোটি
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
সাপ্লিমেন্টারিতে অনাগ্রহী অর্ধেকের বেশি শিক্ষার্থী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
ভারত আমাদের পানিতে মারার চক্রান্ত করছে: রিজভী
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে শনিবারের মধ্যে বোর্ডের পরবর্তী বৈঠক
রিটার্ন জমার সময় বাড়ল
রিটার্ন জমার সময় বাড়ল
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
চিকিৎসকদের বদলিতে নতুন নির্দেশনা
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
খেলাপি ঋণের ৮৫ শতাংশই ১৫ ব্যাংকে
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top