ওসমানীর নিরাপত্তা মূল্যায়নে আসছে ডিএফটি-আইকাও
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৬, ৮:০২:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার আন্তর্জাতিক মান যাচাই করতে আসছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও)| গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) জুলাই ডিএফটির প্রতিনিধি দল বাংলাদেশে এসে পৌঁছেছে| আগামী ১৭ জুলাই পর্যন্ত ডিএফটি প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করে ওসমানীসহ অন্য আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা যাচাই করবে|
অপরদিকে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) বিশেষজ্ঞ দল ওসমানীসহ দেশের অপর আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা অডিট করতে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশে আসছে| ৬ নভে¤^র পর্যন্ত প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করে অডিট করবে| এই অডিটের ফলাফল শুধু আন্তর্জাতিক নিরাপত্তা মানের ¯^ীকৃতিই নয়, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী সরাসরি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| বর্তমানে সিলেটের বিপুলসংখ্যক যুক্তরাজ্যপ্রবাসীকে সরাসরি ফ্লাইটের অভাবে ঢাকার ওপর নির্ভর করতে হয়|
সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পরিদর্শনকে সামনে রেখে ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা অবকাঠামো আরো শক্তিশালী করতে ইতোমধ্যে অত্যাধুনিক এক্স-রে মেশিন, উন্নত স্ক্যানারসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামের ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্ট (এফএটি) সফলভাবে সম্পন্ন করা হয়েছে| এসব সরঞ্জাম আগামী আগস্ট মাসে দেশে পৌঁছাবে| আগামী ১ সেপ্টে¤^রের মধ্যে পর্যায়ক্রমে চালুর পরিকল্পনা রয়েছে|
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক) সূত্রে জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ৯টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনটি উচ্চপর্যায়ের ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে বেবিচক| প্রতিটি গ্রুপ তিনটি করে মোট ৯টি স্কোপ নিয়ে কাজ করবে| এই অডিটে সংশ্লিষ্ট ৪৯৪টি প্রটোকল প্রশ্নের জবাব ও প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করবে এসব ওয়ার্কিং গ্রুপ|
তথ্য অনুযায়ী, ২০১৮ সালে আইকাওর নিরাপত্তা অডিটে বাংলাদেশের স্কোর ছিল ৬৮ দশমিক ৫ শতাংশ, যেখানে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ছিল ৬৫ শতাংশ| এবার বেবিচকের লক্ষ্য ৭৫ শতাংশের বেশি স্কোর অর্জন করা| এ জন্য বিদ্যমান নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা, সম্ভাব্য দুর্বলতা চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে|
অন্যদিকে, সর্বশেষ ডিএফটির অডিটে বাংলাদেশ কার্গো নিরাপত্তায় ১০০ শতাংশ স্কোর অর্জন করে| যাত্রী নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্কোর ছিল ৯৩ শতাংশ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্কোর ছিল ৯৪ শতাংশ|
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল বলেন, এটি আমাদের জন্য একটি বড় অডিট| তিনটি ওয়ার্কিং গ্রুপ, প্রতিটি তিনটি করে স্কোপ নিয়ে কাজ করবে| সব মিলিয়ে মোট ৯টি স্কোপ তারা অ্যাড্রেস করবেন| আমাদের প্রটোকল প্রশ্ন রয়েছে ৪৯৪টি| এসব প্রশ্নের প্রস্তুতি ও সমš^য়ের কাজ করছে ওয়ার্কিং গ্রুপগুলো| এ জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে| তিনি বলেন, আমাদের কাজগুলো কেমন হয়েছে, কোথাও কোনো গ্রে এরিয়া রয়ে গেছে কি না, কিংবা অতিরিক্ত কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কি না, এসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে| সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ইনশাআল্লাহ, এবার আমাদের স্কোর ৭৫ শতাংশের বেশি হবে|
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ| প্রতি বছরই এ ধরনের মূল্যায়ন হয়| গত বছর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্কোর ছিল ৯৪ শতাংশ| তবে এবার যুক্তরাজ্যের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থার আরো উন্নয়নই মূল ফোকাসে রয়েছে| এর মাধ্যমে দুই দেশের যাত্রী ও কার্গো নিরাপত্তা আরো শক্তিশালী হবে|






