বন্যার্তদের সহায়তায় ওআইসিভূক্ত ১৮ দেশের দূতাবাস
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৬, ৮:৩৪:৪৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজারের বেশি পরিবারের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশে নিযুক্ত ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) সদস্যভুক্ত ১৮টি মুসলিম দেশের দূতাবাস| যৌথ উদ্যোগে প্রায় ৪০ টন ত্রাণসামগ্রী বিতরণের প্রস্তুতি চলছে| বুধবার (১৫ জুলাই) ঢাকার ফিলিস্তিন দূতাবাসে ত্রাণ প্যাকেট প্রস্তুতের কার্যক্রম দেখা যায়| এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা ¯ে^চ্ছাসেবী হিসেবে অংশ নিচ্ছেন| প্রতিটি ত্রাণ প্যাকেটে চাল, খেজুর, চিড়া, মুড়ি, চিনি, লবণ, বিশুদ্ধ পানি ও নুডলস রাখা হয়েছে|
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে| তাই দুর্যোগের সময়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো ফিলিস্তিনের ˆনতিক দায়িত্ব| এ উদ্যোগ দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সংহতির প্রতীক|




