জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৮:৩০:৫৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিতিশীলতা, সীমান্তপারের অপরাধ বৃদ্ধি এবং নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঝুঁকিপূর্ণ অংশে প্রায় ১০৮ কিলোমিটার দীর্ঘ নিরাপত্তা বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে স্বাধীনতার পর এই প্রথম কোনো প্রতিবেশী দেশের সঙ্গে স্থলসীমান্তে বাংলাদেশ স্থায়ী সীমান্ত বেড়া নির্মাণ করবে।
সরকারি সূত্রের বরাতে নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ২৭১ কিলোমিটার। এর মধ্যে ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে বেড়া নির্মাণ করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে ঠিক কোন কোন এলাকায় এই অবকাঠামো গড়ে তোলা হবে, তা এখনো প্রকাশ করা হয়নি।
গত মাসে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান এবং আন্তসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। সীমান্তে মাদক, অস্ত্র ও মানবপাচার রোধ এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা দমনও এর অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বলছে, রাখাইন রাজ্যের বড় অংশ বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় মিয়ানমার সরকারের প্রচলিত সীমান্ত ব্যবস্থাপনা কার্যত ভেঙে পড়েছে। ফলে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শহিদুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামের কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে আরাকান আর্মিতে যোগ দিতে সীমান্ত অতিক্রম করছে বলে নিরাপত্তা সংস্থার উদ্বেগ রয়েছে। একই সঙ্গে ওই পথ ব্যবহার করে দেশে মাদক ও অবৈধ অস্ত্র প্রবেশের ঘটনাও বেড়েছে। তাঁর মতে, সীমান্তে বেড়া নির্মাণের পাশাপাশি সড়কে টহল থাকলে নজরদারি আরও কার্যকর হবে।
তিনি আরও বলেন, মিয়ানমার ২০০৯-১০ সালের দিকে নাফ নদীর তীরবর্তী সীমান্তে প্রায় ১২০ কিলোমিটার বেড়া নির্মাণের কাজ শুরু করলেও মাত্র ৭০ কিলোমিটার নির্মাণের পর তা বন্ধ হয়ে যায়। তাঁর পরামর্শ, বাংলাদেশের উচিত প্রথমে নাফ নদীসংলগ্ন অংশ এবং পরে নাইক্ষ্যংছড়ি-বান্দরবানের দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় বেড়া নির্মাণে অগ্রাধিকার দেওয়া।
বাংলাদেশ কোস্টগার্ডের তথ্যমতে, ২০২৪ সালের শেষ দিকে আরাকান আর্মি মংডু দখলের পর সীমান্ত পরিস্থিতির বড় পরিবর্তন ঘটে। এরপর থেকে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে অন্তত ৪২৬ জন বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৩২৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হলেও বাকিরা এখনো আটকে আছেন।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আরাকান আর্মির অর্থসংস্থানের একটি উৎস হিসেবে জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও মানবপাচারের ঝুঁকিও বেড়েছে। এ অবস্থায় সীমান্তে স্থায়ী নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রচ্ছদ এর আরও খবর
সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন

মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন

সর্বশেষ সংবাদ

কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top