৩ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়বে নদ-নদীর পানি
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬, ৮:২৫:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)| এর প্রভাবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে| ফলে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ¯^ল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে| শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এফএফডব্লিউসির সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিনে সই করা প্রধান অববাহিকা ও জোনভিত্তিক নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে|
পূর্বাভাসে জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট ও রংপুর বিভাগ এবং ভারতের মেঘালয়, অরুণাচল ও ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে| আগামী তিন দিন দেশের সিলেট ও রংপুর বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে| এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে|
এদিকে সুরমা-কুশিয়ারা অববাহিকার নদ-নদীর পানিও আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে| বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে| এছাড়া সুরমা নদীর ছাতক এবং কুশিয়ারা নদীর শেরপুর স্টেশন সতর্ক সীমায় রয়েছে| আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও ¯^ল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে|






