তাহিরপুরে মাদক কারবারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৭:১৪:৫৩ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৮ হাজার ৮৫০ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নেকবর আলী (৪৮) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কালা শ্রীপুর (কুড়েরপাড়) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই বিকেল ৪টার দিকে শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে নেকবর আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪৮ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২০, তারিখ: ১৮ জুলাই ২০২৬) দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।






