জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডস


প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ৮:১১:১১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশের গ্যাস সংকট মোকাবিলায় প্রতিবছর প্রায় ৪৫ থেকে ৬০ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় গ্রিডে অতিরিক্ত তিন কোটি ঘনফুট গ্যাস সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন তিনটি গ্যাস ও তেল কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ১৭টি কূপ থেকে প্রতিদিন ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। এই সরবরাহ আরও বাড়াতে নতুন কূপ খননের কাজ এগিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ডুপিটিলা-১ কূপসহ নতুন কয়েকটি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন বলেন, ‘‘আটটি কূপের মধ্যে এখনো তিনটির খনন শেষ হয়নি। এগুলো হলো রশিদপুর-১৩, ডুপিটিলা-১ এবং কৈলাশটিলা-৯। তার আশা, এই তিনটি কূপের কাজ শেষ হলে জাতীয় গ্রিডে প্রতিদিন আরও তিন কোটি ঘনফুট গ্যাস যোগ করা সম্ভব হবে। তিনি বলেন, ‘‘বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন ১৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে। বাকি তিনটি কূপের ড্রিলিং শেষ হলে আরও ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস যোগ করা যাবে।’’
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি কমাতে হলে দেশীয় গ্যাস ও তেল অনুসন্ধানে আরও গুরুত্ব দিতে হবে। স্থলভাগের পাশাপাশি সমুদ্রেও বড় ধরনের গ্যাস ও তেলের মজুত থাকার সম্ভাবনা রয়েছে। তাই দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দ্রুত চুক্তি করে অনুসন্ধান কার্যক্রম এগিয়ে নেওয়া জরুরি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম. ফরহাদ হাওলাদার বলেন, যত দ্রুত সম্ভব দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধানের কাজ এগিয়ে নিতে হবে।
১৯৫৫ সালে দেশের প্রথম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র আবিষ্কারের কৃতিত্ব সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের। পেট্রোবাংলার আওতাধীন রাষ্ট্রীয় এ প্রতিষ্ঠানের গ্যাসকূপ থেকে আহরিত জ্বালানি তেল দেশের পেট্রোলের ৩০ থেকে ৩৫ শতাংশ, অকটেনের ১২ থেকে ১৫ শতাংশ, ডিজেলের ৯ শতাংশ এবং কেরোসিনের প্রায় ২ শতাংশ চাহিদা মেটাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সর্বশেষ সংবাদ
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top