জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

শান্তিগঞ্জে কাদায় বেহাল বেতকোনা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ


প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ১০:০২:১৩ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বেতকোনা গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় একাকার হয়ে যায়, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে চলাচল হয়ে ওঠে কষ্টকর।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হলেও স্থায়ী সমাধান মেলেনি।

এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, অসুস্থ রোগী ও সাধারণ মানুষ চলাচল করেন। বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারে না। রোগীদের হাসপাতালে নেওয়াও হয়ে পড়ে দুঃসাধ্য। অনেক সময় অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে না পারায় রোগীকে কাঁধে করে মূল সড়কে নিতে হয়।

সরকারি উদ্যোগ না থাকায় স্থানীয়রা কয়েক দফা নিজস্ব অর্থায়নে সড়কে মাটি ফেলে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছেন। তবে প্রতি বর্ষায় সেই মাটি ধুয়ে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে যায়।

পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুকন উদ্দিন বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। বর্ষা এলেই রাস্তাটি কাদায় ডুবে যায়। দীর্ঘদিন ধরে পাকাকরণের দাবি জানিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।”

স্থানীয় বাসিন্দা লুৎফুর রহমান বলেন,“প্রতি বছর আমরা চাঁদা তুলে রাস্তায় মাটি ফেলি। কিন্তু বর্ষায় সব ধুয়ে যায়। তখন হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। ছোট ছোট শিক্ষার্থীরা কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যায়, অনেক সময় পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হয়।

এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী সাজেদুল আলম বলেন, রাস্তাটি সম্পর্কে আমরা অবগত আছি। এ বিষয়ে একটি আবেদনও রয়েছে। আগামী অর্থবছরে উপজেলা পরিষদের মাধ্যমে সড়কটি পাকাকরণের চেষ্টা করা হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
ওয়ারিদ উল্লাহ-ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা

ওয়ারিদ উল্লাহ-ফরিদ উল্লাহ মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা

দোয়ারায় পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দোয়ারায় পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ

শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল ধান চাষে ৮০ কৃষককে প্রশিক্ষণ

জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা

জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা

সর্বশেষ সংবাদ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top