রোটারি ক্লাব সিলেট গ্রীন সিটির সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৯:৩৯:১৮ অপরাহ্ন

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি হোটেলে রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির ২০২৬-২৭ রোটারি বর্ষের প্রথম সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবগঠিত কমিটির সভাপতি রোটারিয়ান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পীর আতাউর রহমান।
অনুষ্ঠানে সহ-সভাপতি দিদার আহমেদ, কৃপেশ দেবনাথ, বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম জহির, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন আরিফ, চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস মো. আহসান হুসাইনসহ ক্লাবের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রোটারি ক্লাব অব সিলেট কীন ব্রিজ, রাইজিং স্টার, পাইওনিয়ার ও সিলেট নর্থসহ বিভিন্ন ক্লাবের সভাপতি, রোটারিয়ান ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম জহির নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মো. আলমগীর হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে কলার ও দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানে নতুন কমিটির সফলতা কামনা করা হয় এবং সেবামূলক কর্মকাণ্ড আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি






