দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৭:৪৯:৩৮ অপরাহ্ন

স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ রাষ্ট্রের জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দ্রুত শক্তিশালী করার দাবি জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম| সোমবার সন্ধ্যায় সিলেট নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির মাসিক সভায় এ দাবি জানানো হয়|
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. লায়েক মিয়া, সমাজসেবক লুৎফুর রহমান লিলু মিয়া, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ এবং দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ কুদ্দুস খানসহ অন্যান্য নেতৃবৃন্দ|
সভায় বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে ¯^াধীন দুদক, শক্তিশালী ন্যায়পাল এবং গণভোটের রায় কার্যকর করা প্রয়োজন| তারা অভিযোগ করেন, জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও ¯^চ্ছ করা জরুরি| সভায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ দিয়ে আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণ, মাজারের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, দ্রুত ছাত্র সংসদ নির্বাচন, ঢাকা-সিলেট রুটে বিরতিহীন টাঙ্গুয়ার এক্সপ্রেস চালু রাখা, সিলেট-ঢাকা মহাসড়ক ও জেলার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার এবং সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর দাবিও জানানো হয়|
এছাড়া আগামী ৩ আগস্ট (সোমবার) বিকেল সাড়ে ৪টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে একটি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়| বিজ্ঞপ্তি





