জেলা প্রশাসকের সঙ্গে শাহজালাল খিদমাহ ফাউন্ডেশনের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৯:১৯:০৬ অপরাহ্ন

সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সামাজিক সংগঠন শাহজালাল (রহ.) খিদমাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ফাউন্ডেশনের সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জহুরুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
প্রতিনিধি দলে ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ মাওলানা নওফল আহমদ, হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ, আব্দুল হান্নান তাপাদার, ডা. মস্তফা আহমদ আযাদ, হাফিজ কমর উদ্দিন, মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মাওলানা আরিফুল হক ইদ্রিস, হাফিজ গোলাম রাব্বানী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, হাফিজ আব্দুল মালিক, মাওলানা আব্দুস ছালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম এবং প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আহমদুল হক ফয়েজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে সম্মাননা ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা জানানো হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি






