জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা নিশ্চিতে সিসিক প্রশাসকের নির্দেশনা


প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ৮:১২:০০ অপরাহ্ন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার সিসিকের স্বাস্থ্য শাখার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ নাগরিকের মৌলিক অধিকার। এ সেবা গ্রহণে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। সরকার নির্ধারিত ফি’র বিনিময়ে দ্রুত ও সহজভাবে সেবা প্রদান এবং সেবাগ্রহীতাদের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেন তিনি।
সিসিক প্রশাসক আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকসেবা সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করাই সিটি কর্পোরেশনের লক্ষ্য।
সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আইন ও বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ১৮ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের জন্ম নিবন্ধনের আবেদন নিজেকেই করতে হবে। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে আবেদন করবেন তাদের আইনানুগ অভিভাবক। স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।
তিনি আরও জানান, ৫ বছরের কম বয়সী শিশুদের জন্ম নিবন্ধন ফি ২৫ টাকা এবং ৫ বছরের বেশি বয়সীদের জন্য ৫০ টাকা। জন্ম সনদ সংশোধনের জন্য নির্ধারিত ফি ১০০ টাকা। এছাড়া ৫ বছরের কম বয়সী শিশুদের জন্ম নিবন্ধনের সময় টিকাকার্ড প্রদর্শন বাধ্যতামূলক।
সভায় জানানো হয়, প্রবাসীদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন আইন অনুযায়ী সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে করা উচিত। তবে বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল করলে আবেদন বিবেচনা করা হবে। একই সঙ্গে কেবল আইনগতভাবে গ্রহণযোগ্য তথ্য ও প্রমাণের ভিত্তিতেই মৃত্যু নিবন্ধন সনদ প্রদান করা হবে।
এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্য শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত

হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত

ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের

ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের

জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ

জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

সর্বশেষ সংবাদ
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top