জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আদালতে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর হামলা

প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ১০:০১:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট আদালত প্রাঙ্গণে বহুল আলোচিত শিশু ফাহিমা আক্তার ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেনের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করার সময় ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল প্রায় ১০টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে করে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জাকিরকে আদালতে আনা হয়। এসময় আদালত চত্বরে আগে থেকেই অবস্থান করছিলেন নিহত শিশু ফাহিমার স্বজন ও প্রতিবেশীরা। প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালত ভবনের দিকে নেওয়ার সময় তারা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে জাকিরকে মারধর করেন। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আসামিকে নিরাপদে আদালতে নিয়ে যান।

এর আগে গত ২৩ জুন একইভাবে আদালত চত্বরে জাকির হোসেনের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছিল।

তবে হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন ফাহিমার এক চাচা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর ওপর ক্ষুব্ধ। তিনি আসামিদের পক্ষে কথা বলছেন বলে আমাদের মনে হচ্ছে। এতে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত।
এদিকে, বারবার আদালত চত্বরে পুলিশের হেফাজতে থাকা আসামির ওপর হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, জাকিরকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার মধ্যেই আদালতে আনা-নেওয়া করা হয়। তারপরও কীভাবে হামলার ঘটনা ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত- নিহত ফাহিমা আক্তার (৪) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। অভিযুক্ত জাকির হোসেন একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে এবং সম্পর্কে ফাহিমার চাচা। গত ৬ মে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মে ভোরে ফাহিমার মরদেহ গ্রামের একটি ডোবার পাশ থেকে উদ্ধার করা হয়। পরে পুলিশ জানায়, জাকির হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করেছিলেন।

গ্রেপ্তারের পর জাকির পুলিশ ও আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তবে সম্প্রতি আদালতে হাজির করার সময় উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, পুলিশ জোর করে তার কাছ থেকে ওই জবানবন্দি আদায় করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে দাবি করা হয়, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে অচেতন হয়ে পড়ে। এরপর গলা টিপে হত্যা করে মরদেহ প্রথমে ঘরের ভেতরে লুকিয়ে রাখা হয়। পরে গভীর রাতে পাশের একটি ডোবায় ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। তদন্তের সময় অভিযুক্তের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাদর ও একটি ব্রিফকেস উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, ফাহিমা হত্যাকাণ্ড সিলেটসহ দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ঘটনার পর স্থানীয়রা বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন এবং অভিযুক্তদের বাড়িতে দুই দফা ভাঙচুরের ঘটনাও ঘটে। মামলাটি বর্তমানে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন। গত ১১ মে রাতে শিশু ফাহিমাকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে তার প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ঘটনার মাত্র এক মাস পাঁচ দিনের মাথায় মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে প্রধান আসামি জাকির হোসেনকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে এবং তার দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে লাশ গুমে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন

মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন

সর্বশেষ সংবাদ

কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top