জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে হামে আরও ১ শিশুর মৃত্যু


প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ১০:০১:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত বিভাগে হামে ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে।

মৃত শিশুর নাম আরমান (২ বছর)। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোনো ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও হামের উপসর্গ নিয়ে আরও ৭১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৪৮ জন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মারা যাওয়া ১০৮ জনের মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং ১০৭ জন শিশু। মৃতদের মধ্যে মাত্র ৪ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল, আর বাকিরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।

জেলা ভিত্তিক মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বেশি সুনামগঞ্জে ৪৮ জন। এরপর সিলেটে ৩৬ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জন মারা গেছেন।

অন্যদিকে, সিলেট বিভাগে এ পর্যন্ত ৫৮০ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে ২৯৬ জন, সিলেটে ১৯৬ জন, হবিগঞ্জে ৬১ জন এবং মৌলভীবাজারে ২৭ জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ২৪৮ জন সন্দেহজনক রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সিলেট লায়ন্স হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি অভিভাবকদের শিশুদের মধ্যে জ্বর, শরীরে র‌্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩

সর্বশেষ সংবাদ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top