এসএমপির অভিযানে ৩২ ঘন্টায় আটক ৫২
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ১০:০৮:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘন্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৫২ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, হকার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামিরা।
অন্যদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ৯৫টি যানবাহন আটক করা হয়।
বৃহস্পতিবার এর সত্যা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






