বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৭:২৪:৫১ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-গল্লাসাঙ্গন গ্রামের আবু সাইদ, শ্রীধরপুর গ্রামের আব্দুল আল মামুন, বালাগঞ্জের রুপিয়া গ্রামের সুমন মিয়া, বড়লেখার রংপুর, মনারাই গ্রামের কোকিলা বেগম, ও কাশেমনগর গ্রামের মো. হাছান আহমদ।
থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করেছেন।





