জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কোম্পানীগঞ্জে রাস্তায় জমে থাকা পানিতে দুর্ভোগ

প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২৬, ৮:৫৯:৪৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের আদর্শগ্রাম এলাকায় দীর্ঘদিন থেকে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এই রাস্তায় চলাচলকারী পর্যটকবাহী গাড়ি ও স্থানীয় পথচারীরা চরম ভোগান্তি পোহাতে হয়। মহাসড়কের উপরে জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগ দূর করতে এবার উদ্যোগ নিয়েছেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি শাহাব উদ্দিন। এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় যুবক ও মুরব্বিদের সমন্বয়ে তিনি রাস্তা থেকে পানি নিষ্কাশনের এই উদ্যোগ নেন। শনিবার (২৫জুলাই) সকালে ভোলাগঞ্জ আদর্শগ্রাম এলাকায় প্রশাসন ও স্থানীয়রা রাস্তার পানি নিষ্কাশনের ড্রেইন পরিদর্শন করেন। এসময় আগের ড্রেইন সংষ্কার ও নতুন করে ড্রেইন তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার এসময় বলেন স্থানীয়দের উদ্যোগে এই কাজটি করা হচ্ছে। কাজ করতে উনারা কোন সহযোগিতা চাইলেন আমরা তাদের সহযোগিতা করবো।

স্থানীয় ভুক্তভুগী অনেকেই জানিয়েছেন হাল্কা বৃষ্টি হলেই পানি মূল সড়কের উপরে জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার দুপাশের ড্রেইন থাকলেও সেগুলো ভরাট করে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়েছে। এই রাস্তা দিয়ে সাদাপাথরগামী পর্যটকবাহী গাড়ি ও এলাকার মানুষেরা চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই রাস্তা দিয়ে পর্যটক কিংবা স্থানীয়রা যখন মোটরসাইকেল নিয়ে যাতায়াত করেন তখন অন্য গাড়ির টায়ার থেকে কাদা পানি উড়ে এসে গাড়ি ও কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এই রাস্তা দিয়ে সাদাপাথর পর্যটনে গেলেও তারা এই জলাবদ্ধতা দূর করতে উদ্যোগ নেয়নি।

এদিকে রাস্তায় জমে থাকা পানিতে জনদর্ভোগ নিয়ে ইতোপূর্বে বেশ কয়কবার পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। নিউজ প্রকাশের পরও প্রশাসনের নজর না পড়লেও এবার রাস্তা থেকে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন ভোলাগঞ্জ গ্রামের ব্যবসায়ী শাহাব উদ্দিন। তার উদ্যোগে ও স্থানীয় ব্যবসায়ীদের অর্থায়নে রাস্তার দুপাশের ড্রেইন সংষ্কার ও নতুন ড্রেইন তৈরি করে ধলাই নদীর সাথে সংযুক্ত করা হবে।

সড়ক বিভাগের এই রাস্তা নির্মাণের সময় দুপাশে পানি নিষ্কাশনের ড্রেইন তৈরি করা হয়েছিল। কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ না করায় ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। রাস্তা থেকে মাত্র ৫শ মিটার দূরে ধলাই নদী হলেও এসব ড্রেইনের সংযোগ নদীর সাথে দেওয়া হয়নি। যার ফলে ড্রেইন থাকলেও পানি নিষ্কাশন করা যানি। পানি নিষ্কাশনের লক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি পলাশ তালুকদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান সরেজমিনে সেই জায়গা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সহ সভাপতি বশির আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল, কার্যকরি সদস্য কাউছার আহম, ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাবেক সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ, স্থানীয় মুরব্বি নুর উদ্দিন নুরই, মখতছির আলী মখতই, কুতুবউদ্দিন পাগলা শাহ, গোলাম রব্বানী ভেরাই, ফয়জুর রহমান কালা, ফিরোজ আলী, লোকমান হোসেন, জাফর, বোরহান উদ্দিন, আশিক মিয়া, জুয়েল আহমদ, রাজু প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম, চড়া মুরগির বাজার

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

কোম্পানীগঞ্জে দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন

মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন

সর্বশেষ সংবাদ

কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
কমলগঞ্জে ৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন অনুষ্ঠিত
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখায় মিথ্যা মামলায় হয়রানি বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
মিশিগানে ঢাবি অ্যালামনাইয়ের কার্যকরী পরিষদ গঠন
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে: কাহের শামীম
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
গণমানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের বিকল্প নেই : হামিদুর রহমান আযাদ
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে হামে মৃতুহীন দিনে নতুন ভর্তি ১৭৫
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৪
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
যুবলীগের ঝটিকা মিছিল, ১২ নেতাকর্মী আটক
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
কায়স্তরাইলে বসতঘরে যুক্তরাষ্ট্র প্রবাসীর রক্তাক্ত লাশ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ১৫ লাখ টাকার জিরা জব্দ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top