জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

চা শিল্পের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ


প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৬, ৭:৩৭:৪৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশের চা শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়ন সম্পর্কিত এক সভায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা দিয়েছেন বলে জানান উপ প্রেস সচিব হাসান শিপল্।ু
তিনি বলেন, ‘চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও শিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো কীভাবে কী করা যায় সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এ বৈঠক করেছেন। তিনি সমস্যাগুলো শুনেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।’
‘বৈঠকে চা শিল্পের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্প-সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
বৈঠকে দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। শিল্পের টেকসই উন্নয়নের লক্ষ্যে কিছু দাবি-প্রস্তাব উপস্থাপন করেন নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।’
চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজীকরণ এবং স্বল্প সুদে ঋণ দেওয়া, চা বাগানে চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়া এবং এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান উপ প্রেস সচিব।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং চা বাগান মালিক ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি

হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ৭২২ এনজিওর: সালাহউদ্দিন আহমদ

সর্বশেষ সংবাদ
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
শাবিতে শিথিল হচ্ছে ভর্তির যোগ্যতা
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
উচ্চ শিক্ষায় খালি থাকবে ৮ লাখ আসন
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
কানাডায় স্থায়ীভাবে কার্যকর হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি
ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
ফিরলেই হাসিনার মৃতুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর
হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি
হজে বাংলাদেশের কোটা বৃদ্ধি
গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সভা
গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সভা
নবীগঞ্জে খাল-বিল দখল-ভরাট, হারাচ্ছে জীববৈচিত্র্য
নবীগঞ্জে খাল-বিল দখল-ভরাট, হারাচ্ছে জীববৈচিত্র্য
ইউরোপ পাঠানোর প্রলোভনে ৪ প্রবাসীর টাকা আত্মসাত
ইউরোপ পাঠানোর প্রলোভনে ৪ প্রবাসীর টাকা আত্মসাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top