শহীদ সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিপিজেএ’র মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৬, ৭:৪৯:৩৯ অপরাহ্ন

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যাকারীদের অবিল¤ে^ গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানানো হয়েছে| রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট উদ্যোগে এটিএম তুরাব হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার কার্যকরের দাবিতে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে বক্তারা এ দাবি জানান|
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে তরুণ ও উদীয়মান সাংবাদিক এটিএম তুরাবকে প্রকাশ্যে হত্যা ¯^াধীন ও মুক্ত সাংবাদিকতার ওপর এক মারাত্মক আঘাত| দীর্ঘ ২ বছর সময় পার হলেও এই মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন তারা|
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন| অথচ কর্মক্ষেত্রে তাদের সুরক্ষার অভাব এবং তুরাবের মতো সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে| অবিল¤ে^ এই মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে মূল ঘাতক ও পেছনে থাকা নির্দেশদাতাদের গ্রেফতারের পাশাপাশি দ্রুততম সময়ে বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান সাংবাদিক নেতারা| ভবিষ্যতে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে যেন আর কোনো সাংবাদিককে এমন নৃশংসতার শিকার হতে না হয়, সে জন্য সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়| বক্তারা বলেন, শহীদ এটিএম তুরাবের দৃষ্টান্তমূলক বিচারই কেবল তার আত্মার প্রতি যথাযথ সম্মান জানাতে পারে এবং ভবিষ্যতে সাংবাদিকদের সুরক্ষার পরিবেশ ˆতরি করতে পারে|
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. নাসির উদ্দিন ও শাহ দিদার আলম চৌধুরী নবেল, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী| ¯^াগত বক্তব্য রাখেন ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম|
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন| মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মামুন হাসান, সাবেক সহ সভাপতি দুলাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ আলী, ইমজা’র সিনিয়র সহ-সভাপতি লিটন চৌধুরী, বিপিজেএ সিলেটের সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজম আলী, সদস্য শাহিন আহমদ, শিপন আহমদ, ˆদনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার মারুফ হাসান ও আবদুল্লাহ আল নোমান প্রমূখ| বিজ্ঞপ্তি





