জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

বিরোধী দলীয় নেতার কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি

প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০২৬, ৭:৫২:৪৪ অপরাহ্ন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ ও সৌদি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু এবং সিলেট-আখাউড়া রুটে ডুয়েল গেজের পরিবর্তে পূর্ণাঙ্গ ডাবল রেললাইন নির্মাণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটি|
শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের নেতারা এ স্মারকলিপি প্রদান করেন|
স্মারকলিপিতে বলা হয়, বিশ্বের প্রায় ১৭০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনাকারী কাতার এয়ারওয়েজ এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় বিস্তৃত নেটওয়ার্ক থাকা সৌদি এয়ারলাইন্স সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু করলে বিশ্বজুড়ে বসবাসরত প্রায় ৩০ লাখ প্রবাসী সিলেটির যাতায়াত আরও সহজ ও ¯^াচ্ছন্দ্যময় হবে| একই সঙ্গে দোহা বা জেদ্দা হয়ে ওমরাহ ও হজ পালন এবং ইউরোপ, আমেরিকা ও কানাডাসহ বিভিন্ন দেশে ভ্রমণও সহজ হবে|
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালে সিলেট-আখাউড়া রুটে ডাবল রেললাইনের পরিবর্তে ডুয়েল গেজ প্রকল্প গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন হয়নি| তাই ঢাকা-চট্টগ্রাম রুটের আদলে সিলেট-আখাউড়া রুটেও দ্রুত পূর্ণাঙ্গ ডাবল রেললাইন নির্মাণের দাবি জানানো হয়| এতে রাজধানীর সঙ্গে সিলেটের দ্রুত, নিরাপদ ও আধুনিক রেল যোগাযোগ নিশ্চিত হবে বলে উল্লেখ করা হয়|
এছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর মসজিদের দ্বিতীয় তলার নির্মাণকাজ দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়, যাতে ওমরাহযাত্রীরা সেখানে সহজে এহরাম বাঁধতে পারেন| সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শমশেরনগর বিমানবন্দর চালু এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম দ্রুত চালুর বিষয়েও বিরোধীদলীয় নেতার দৃষ্টি আকর্ষণ করেন|
তারা আশা প্রকাশ করেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান এসব জন¯^ার্থসংশ্লিষ্ট দাবি সংসদ ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে জোরালোভাবে উপস্থাপন করবেন এবং সিলেট বিভাগবাসী ও প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন|
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফেনু এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ সেলু| বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা

জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

দক্ষিণ সুরমায় দিলু মিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
নবীগঞ্জে ইউপি নির্বাচন ঘিরে আগাম প্রচারণা

তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
তাহিরপুরে ৫ লাখ টাকার ঘোড়াসহ ভারতীয় পণ্য জব্দ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসির মাতৃবিয়োগে শোক
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৫
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
মালয়েশিয়ার মালাক্কা রাজ্য নির্বাচনে বিএন-পিএন জোটের ২৪ আসনে জয়
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৭৭
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২০
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
জৈন্তায় ১ কোটি ৩৮ লাখ টাকার চোরাইপণ্যসহ ২ কাভার্ডভ্যান জব্দ, আটক ১
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
উপশহরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়লো নথি ও গাড়ি
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ আটক ১
ফের না চালানোর শর্তে ফিরছে ১,৫০০ ব্যাটারিচালিত রিকশা
ফের না চালানোর শর্তে ফিরছে ১,৫০০ ব্যাটারিচালিত রিকশা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top