চা শ্রমিকদের ৬০০ টাকা মজুরি দাবিতে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬, ৮:৩০:৩৭ অপরাহ্ন

ˆদনিক ৬০০ টাকা মজুরি, ভূমির অধিকার বাস্তবায়ন এবং দীর্ঘদিন ধরে স্থগিত থাকা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজনের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটি| শনিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত রায় বাড়াইক এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক অধীর বাউরী| সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে আ¤^রখানা পয়েন্টে গিয়ে শেষ হয়|
সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সাংগঠনিক কমিটির সমš^য়ক সঞ্জয় কান্ত দাস, লাক্কাতুরা চা বাগানের শ্রমিক নেতা রঘু দাস, কালগুল চা বাগানের যুব নেতা রবি ছত্রী, হিলুয়াছড়া চা বাগানের রবি মাল, কেওয়াছড়া চা বাগানের সঞ্জীব কুর্মি এবং মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত সদস্য মালতি যাদবসহ অন্যরা|
বক্তারা বলেন, বর্তমানে একজন চা শ্রমিকের ˆদনিক মজুরি মাত্র ১৮৭ টাকা, যা দিয়ে একটি পরিবারের ন্যূনতম খাদ্য চাহিদাও পূরণ করা সম্ভব নয়| তাই ˆদনিক ৬০০ টাকা মজুরি নির্ধারণ কোনো বিলাসিতা নয়, বরং জীবনধারণের ন্যূনতম দাবি| একই সঙ্গে চাল, ডাল, তেল, চিনিসহ পূর্ণাঙ্গ রেশন ব্যবস্থা চালুরও দাবি জানান তারা| তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিল¤ে^ ˆদনিক ৬০০ টাকা মজুরি নির্ধারণসহ দাবিগুলো বাস্তবায়ন না হলে চা শ্রমিক, ছাত্র, যুবক ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে| বিজ্ঞপ্তি





