কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৬, ৮:১৩:৪৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : তুরস্কে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান| একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে| সম্মেলনটি আগামী নভে¤^রে তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে|
সূত্রমতে, কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন, ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের মতো বিষয়গুলোতে বাংলাদেশ নিজেদের অবস্থান চূড়ান্ত করতে প্রস্তুতি গ্রহণ করছে| এ লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে|
সম্মেলনে জাতিসংঘের জলবায়ু সনদের ১৯৭টি পক্ষ (১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন), বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রায় এক লাখ প্রতিনিধি অংশ নেবেন| এবারের আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে থাকবে—কার্বন নিঃসরণ হ্রাস, অভিযোজন, ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীল উন্নয়ন|






