সিকৃবিতে ইউজিসি মেধাবৃত্তির চেক প্রদান
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৭:১১:৪৮ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন অনুষদের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ইউজিসি মেধাবৃত্তি-২০২৫ প্রাপ্ত ছয় শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
এ সময় ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবৃত্তি অর্জন তাদের অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। ভবিষ্যতেও শিক্ষা, গবেষণা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইউজিসি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেনÑমারজানা মৌরিন জুঁই, সেবিকা দে, রিদিমা আহমেদ রিয়া, ইকরাম হোসেন ইমন, সুমাইয়া আক্তার ও ফারিহা হুমায়রা রাফা। বিজ্ঞপ্তি






