জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সংগঠন সংবাদ

সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা

প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬, ৯:৪৭:৩৫ অপরাহ্ন

বেসরকারি শিক্ষকদের ১৭ দফা
দাবি মেনে নেয়ার আহ্বান

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এক বছরের পিআরএল (PRL) চালু, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান, সরকারি শিক্ষকদের ন্যায় পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগসহ ১৭ দফা দাবিতে সিলেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নগরীর উপশহরস্থ জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের হলরুমে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ-এর উদ্যোগে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. হাসমত উল্লাহ। অধ্যক্ষ গোলাম মোস্তফা পাটওয়ারী ও অধ্যক্ষ আবদুল আহাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য একেএম রফিকুন্নবী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা অধ্যক্ষ কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মোহাম্মদ মাইন উদ্দিন, উপাধ্যক্ষ মো. আবদুর রহমান, অধ্যক্ষ মো. বাইজিদ বোস্তামী, অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার, উপাধ্যক্ষ সৈয়দ মো. ফয়জুল্লাহ বাহার, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ কামারুজ্জামান চৌধুরী, ড. আহমদ উল্লাহ। এছাড়া সভায় সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ১৭ দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- বেসরকারি শিক্ষকদের জন্য এক বছরের পিআরএল চালু, হাইকোর্টের রায় অনুযায়ী অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান, সরকারি শিক্ষকদের ন্যায় পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ, বদলি ব্যবস্থা চালু, শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর নির্ধারণ, নন-এমপিও শিক্ষক ও কলেজ এমপিওভুক্তকরণ, এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, শিক্ষানীতির বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের উদ্যোগ গ্রহণ।
বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নের স্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি

সংগঠন সংবাদ এর আরও খবর
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা

লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা

শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা

শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা

বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা

বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা

প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক

প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক

সর্বশেষ সংবাদ
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত

ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top