জকিগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৬, ৯:০৪:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ সিরাজ উদ্দিন ওরফে সিরাই (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল পশ্চিম লোহারমহল এলাকায় সিরাজ উদ্দিনের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘর থেকে ৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সিরাজ উদ্দিন ওরফে সিরাই ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার আসামিকে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। চোরাচালান রোধ ও মাদকের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।






