মাসুক বাজারে এনআরবি ব্যাংকের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৬, ৯:২২:৪০ অপরাহ্ন

এনআরবি ব্যাংক পিএলসি সিলেটের তালতলা উপশাখার উদ্যোগে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী মাসুক বাজারের ব্যবসায়ী ও বাজার কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাসুক বাজারে আয়োজিত সভায় এনআরবি ব্যাংক পিএলসির বিভিন্ন ব্যাংকিং সেবা, আমানত, ঋণ, ডিজিটাল ব্যাংকিং ও গ্রাহকসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন এনআরবি ব্যাংক পিএলসির তালতলা উপশাখার শাখা ব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট গোলাম মুজতবা খান লুসেন্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফেরদৌস আহমেদ চৌধুরী, শাখার কর্মকর্তা এজাজ আহমেদ, মাসুক বাজার সমিতির সভাপতি আজম মেম্বার, ব্যবসায়ী আহমেদ মুনিম ও জমির আহমেদ।
সভায় সার্বিক পরামর্শ ও সহযোগিতা করেন এনআরবি ব্যাংক পিএলসি সিলেট শাখার ব্যবস্থাপক ও জোনাল হেড প্রশান্ত কুমার সিংহ এবং ইভিপি ও লালদীঘির পাড় শাখার ব্যবস্থাপক ও ক্লাস্টার ম্যানেজার ফেরদৌস আহমেদ চৌধুরী।
এ সময় মাসুক বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী ও যুবসমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ীরা ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এনআরবি ব্যাংক পিএলসির সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি





