জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের বুধবারের জনসভা সফলের আহ্বান


প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৬, ৯:২১:০৪ অপরাহ্ন

সিলেটে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্ত বৃথা যেতে দেয়া হবেনা। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ছাত্র-জনতা কোন ছাড় দিবেনা। বিএনপি ভোটের আগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গিকার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে জুলাই শহীদ ও আহতদের রক্তের সাথে প্রতারণা করেছে। তারা পতিত ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটছে। এই দেশে আর কাউকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হতে দেয়া হবেনা।

তিনি বলেন, হবিগঞ্জে এবং সিলেটের গোলাপগঞ্জ ও জৈন্তাপুরে এনসিপির গাড়ি বহরে দফায় দফায় হামলা চালানো হয়েছে। বিএনপি সন্ত্রাসীরা হবিগঞ্জে কলেজ ছাত্র আলিফের একটি চোখ উপড়ে ফেলেছে। অথচ সেই সন্ত্রাসীদের আদালত ইতোমধ্যে জামিন দিয়েছে। এনসিপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিএনপির দেয়া ষড়যন্ত্রমুলক মামলা এফআইআর করেছে। যা পতিত ফ্যাসিবাদী শাসনের বহিঃপ্রকাশ। এর পরিণতি ভালো হবেনা। আলিফের চোখ উপড়ে ফেলা এবং এনসিপির গাড়ি বহরে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে আগামীকাল ৫ আগস্ট (বুধবার) বিকেল সাড়ে ৪টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের জনসভা সর্বাত্মকভাবে সফলে ১১ দলের নেতাকর্মী ও সিলেটবাসী এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সোমবার সন্ধ্যায় আগামী ৫ আগস্ট (বুধবার) বিকেল সাড়ে ৪টায় নগরীর রেজিস্টারি মাঠে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের জনসভাকে সফলের লক্ষ্যে জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

নগরীর বন্দরবাজার কুদরত উল্লাহ মার্কেটস্থ মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজাল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, এলডিপি সিলেট জেলা মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন নিয়াজী, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও জেলা সভাপতি মাহিন আহমদ খান, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মহানগর আহ্বায়ক ওমর ফারুক, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি-বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা জামায়াতের সেক্রেটারী জয়নাল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মো. ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. নজরুল ইসলাম প্রমুখ।

সভায় ৫ আগস্টের জনসভাকে সফলের লক্ষ্যে বিস্তারিত কর্মসুচি হাতে নেয়া হয়। জনসভাকে সফল ও সুশৃঙ্খল করতে ১১ দলের নেতাকর্মীদের ব্যাপকভাবে সম্পৃক্ত করা, প্রচার-প্রচারণা জোরদার এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর থানায় থানায় গণসংযোগ ও প্রচারপত্র বিলির সিদ্ধান্ত গৃহীত হয়। ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী ছাড়াও সিলেটবাসীকে প্রচারণায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮

সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে হামে ফের শিশুর মৃত্যু

সিলেটে হামে ফের শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top