জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

কোম্পানীগঞ্জের রাণীবন বনপ্রহরী বিক্রি করছেন সংরক্ষিত বনের গাছ


প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৬, ৮:৩০:০৪ অপরাহ্ন

আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ : বনপ্রহরীর দায়িত্বে থাকা আল মামুন নিজেই যেন মেতেছেন সরকারি বন ধ্বংসের উৎসবে। নৌকা ভাড়া করে সংরক্ষিত বন থেকে এক হাজারের বেশি গাছ কেটে নিয়েছেন। এ যেন রক্ষকই ভক্ষক! ঘটনাটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রনিখাই (রাণীবন) বিটের।
৩ হাজার ৭০০ একর জমি নিয়ে ১৯৯৬ সালে গঠিত হয় বন বিভাগের রনিখাই বিট। সে সময় রনিখাই রাণীবন তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানো হয়। তখন থেকেই সংরক্ষিত রয়েছে এই বন।
গত ১ আগস্ট স্থানীয় লোকজন বনের ভেতর থেকে গাছ কাটার সময় হাতেনাতে দুটি স্টিলের নৌকা ও এর সঙ্গে জড়িতদের আটক করেন। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। খোদ বন বিভাগের প্রহরী যেখানে জড়িত, সেখানে সংরক্ষিত বন রক্ষা করবে কে?
স্থানীয়রা জানান, গত প্রায় চার মাস ধরে বনের গাছ কেটে বিক্রি করছেন ফরেস্ট গার্ড আল মামুন। অফিসের ওয়াচারম্যান ইদ্রিস আলীর মাধ্যমে বিভিন্ন স-মিলের মালিকের কাছে গাছ বিক্রি করেন তিনি। তারা বন থেকে গাছ কেটে পাশের পিয়াইন নদী দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এতদিন গাছ বিক্রি করলেও এবার বনের মধ্যে পানি থাকায় তিনি গাছের মাথা কেটে বিক্রি করতে শুরু করেছেন। আর তার এই কাজে সহযোগী হিসেবে ইদ্রিস আলীর সঙ্গে তেলিখালের শামীম এবং স্থানীয় কুকু বিশ্বাস, সুরমান, উসমান ও ইয়াকুব আলীর সিন্ডিকেট জড়িত রয়েছে। গত চার মাসে তারা প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার গাছ বিক্রি করেছেন।
গাছ কেটে বিক্রির সঙ্গে প্রহরী আল মামুন জড়িত থাকার বিষয়টি জানেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। রনিখাই বিটের আরেক প্রহরী সৈয়দ হামিদুর রহমান বলেন, শতভাগ নিশ্চিত, মামুন গাছ কাটার সঙ্গে জড়িত। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
বিট কর্মকর্তা শ্যামাপদ বলেন, এটা আমিও শুনেছি, সে জড়িত রয়েছে। আল মামুনের দুই সহকর্মীই জানেন সরকারি গাছ কাটার সঙ্গে তিনি জড়িত। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বরং তাকে দিয়েই মামলা করানো হচ্ছে।
গত ১ আগস্ট শামীম ও কুকু বিশ্বাসসহ তাদের সিন্ডিকেট বাগানের ভেতরে গাছের মাথা কেটে স্টিলের নৌকায় বোঝাই করার সময় বাগানের উপকারভোগী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হাতেম আলীসহ স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করেন। এ সময় গাছ কাটার সঙ্গে জড়িতরা জানায়, ফরেস্ট গার্ড আল মামুন নৌকা ভাড়া করে তাদের গাছ কাটতে পাঠিয়েছেন। এই গাছের মাথা ৩০০ থেকে ৫০০ টাকা দরে তিনি বিলের মালিকদের কাছে বিক্রি করেন।
পরে স্টিলের নৌকা স্থানীয় আনন্দবাজার ঘাটে নিয়ে আসা হলে বন বিভাগের বিট কর্মকর্তা শ্যামাপদ সেখানে উপস্থিত হন। স্থানীয়রা দুষ্কৃতকারী ও গাছবোঝাই স্টিলের নৌকা বিট কর্মকর্তার কাছে হস্তান্তর করলে তিনি নৌকাটি ইউপি সদস্যের জিম্মায় রাখেন। এর প্রায় দেড় মাস আগেও গাছবোঝাই একটি নৌকা স্থানীয়রা আটক করে বিট কর্মকর্তার কাছে দিলে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
ইউপি সদস্য আবুল বাশার বলেন, নৌকা ও গাছ আমার জিম্মায় দিয়ে গেছেন বিট কর্মকর্তা। তবে দুষ্কৃতকারীদের বন কর্মকর্তাদের হাতে তুলে দিলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেন।
এদিকে, স্থানীয় ইছাক আলী ও ইয়াসিন আলী বলেন, আমরা বিট কর্মকর্তাকে ফোনে প্রায়ই গাছ কাটার বিষয়টি জানালে তিনি উল্টো আমাদের মামলা দেওয়ার ভয় দেখান। তিনি বলেন, ‘এগুলো কেন খোঁজাখুঁজি করেন, এলাকার লোকজন জিন্দা মাটি দিয়ে দেবে তোমাদের।’
তবে বিট কর্মকর্তা শ্যামাপদ বলেন, আমি গিয়ে জড়িত কাউকে পাইনি। গাছবোঝাই স্টিলের নৌকা মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। তবে কেউ তথ্য দিলে তাদের বিরুদ্ধে মামলা বা ভয়ভীতি দেখানো হয়নি বলেও তিনি দাবি করেন।
বনপ্রহরী মামুনের বিরুদ্ধে গাছ কাটা ছাড়াও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। স্থানীয় আনন্দবাজারে দোকানকোঠা ভরাট করতে হলেও তাকে ২ থেকে ৫ হাজার টাকা দিতে হয়। তাছাড়া বাসাবাড়িতেও মাটি ভরাট করতে হলে তাকে চাঁদা দিতে হয়।
মকবুল হোসেন নামের একজন অভিযোগ করেন, বাজারের পাশে তার বাড়ির উঠানে মাটি ভরাট করার সময় বন বিভাগের প্রহরী আল মামুনকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে। আনন্দবাজারের সভাপতি বলেন, ভিটা ভরাট করলেই ফরেস্টের লোকজনকে চাঁদা দিতে হয়। গত এক বছর আগেও এমনটি ছিল না।
বনপ্রহরী আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয়দের বিল নিয়ে দ্বন্দ্ব রয়েছে, তাই তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। বন বিভাগের লোকজন কখনো গাছ কাটে না। তিনি বলেন, আমরা সরেজমিনে দেখেছি ২০০ থেকে ৩০০টি গাছের ডাল কে বা কারা কেটে নিয়েছে। আমরা কয়েকজনের নাম পেয়েছি। গত এক সপ্তাহে দুটি মামলা দায়ের করা হয়েছে।
বন বিভাগের সিলেটের ফরেস্ট রেঞ্জার মো. নাজমুল হুসাইন বলেন, যারা গাছ কাটার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি। নিরপরাধ বা যারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন, তারা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি। প্রহরী মামুনের বিষয়ে তদন্ত চলছে। শিগগিরই তাকে এখান থেকে সরানোসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

প্রথম পাতা এর আরও খবর
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার

সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার

নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সর্বশেষ সংবাদ
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top