ফের মহানগর বিএনপি সভাপতির দায়িত্বে নাসিম হোসাইন
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৯:২৪:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দীর্ঘ ২ বছর পর সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পেয়েছেন নাসিম হোসাইন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গত ২০২৪ সালের ৪ নভেম্বে মহানগর সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন থেকে নাসিম হোসাইনকে পুনরায় মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, নাসিম হোসাইন এখন থেকে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে দল প্রত্যাশা করে।
চিঠির অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।





