মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২৬, ৯:৪৩:৫২ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: জ্বালানি তেল ও গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার ১১ দলীয় ঐক্য মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুবেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এনসিপি জেলা সেক্রেটারি মো. রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. আলাউদ্দিন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম এবং পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।






