জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার জট


প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৯:০৮:৫৬ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা পোহান অন্তহীন ভোগান্তি।
‎শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করা হয়।
এতে এই মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে আশুগঞ্জ টোল প্লাজা থেকে চান্দুরা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় মানুষজন।
‎‎স্থানীয়রা জানান, বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের বাসিন্দারা অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এবং আশুগঞ্জ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী উপস্থিত হয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
কিন্তু তার পর থেকেই বালু উত্তোলনকারী পক্ষের লোকজন প্রতিবাদকারীদের হামলার হুমকি দিচ্ছে। হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।
সড়ক অবরোধের কারণে তিন ঘণ্টা ধরে যানজটে আটকে থাকা মো. দেলোয়ার হোসাইন বলেন, কসবা থেকে কাজী পরিবহনের বাসে পরিবার নিয়ে ঢাকায় যাচ্ছেন তিনি। বিশ্বরোড পার হয়ে সোহাগপুর ব্রিজের আগে প্রায় তিন ঘণ্টা ধরে আটকে আছেন। হাজার হাজার মানুষ কষ্ট করছে।
সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের যাত্রী কাউছার বলেন, আমার ঢাকাতে ৩টার সময় মিটিং। কিন্তু এখানেই ১টা বেজে গেছে। কতক্ষণ লাগবে জানি না। তিনি বলেন, কত রোগী, শিশু নিয়ে মানুষ কষ্ট করছে।
আশুগঞ্জ থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, যারা মানববন্ধন ও অবরোধ করছেন তাদের মূল লোকেরা সামনে আসছেন না। সামনের সারির লোকজনের সঙ্গে কথা বলে সড়কে যানচলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করছি।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) ওবায়দুর রহমান বলেন, আমরা যানচলাচল স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার পর সড়ক থেকে লোকজন চলে গেলে যান চলাচল শুরু করে। তবে গাড়িগুলো চলছে ধীর গতিতে।

 

 

প্রচ্ছদ এর আরও খবর
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮

সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে হামে ফের শিশুর মৃত্যু

সিলেটে হামে ফের শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top