শাহজালাল জামেয়ায় এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২৬, ৯:১২:৪৮ অপরাহ্ন
সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২০ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৪ দশমিক ০২ শতাংশ। এর মধ্যে ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট) কলেজের অধ্যক্ষ মো. গোলাম রব্বানী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ মো. গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। প্রতিকূলতা অতিক্রম করে শিক্ষার্থীরা যে মেধার স্বাক্ষর রেখেছে, এতে তারা আনন্দিত ও গর্বিত।
তিনি বলেন, শুধু জিপিএ-৫ বা প্রাতিষ্ঠানিক ফলাফলই শেষ কথা নয়; শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। উত্তীর্ণ শিক্ষার্থীরা ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, ইনচার্জ জাকিয়া নুরী চৌধুরী, মোরশেদা আক্তার, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মুহিব আলী, শ্রেণি শিক্ষক আজাদ মিয়া, আব্দুর রব, জাকিয়া ফেরদৌসী, ইয়াসমিন আরা, দিলরুবা আক্তার, আব্দুর রশিদসহ শিক্ষকরা।
ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ১৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৪০ জন পাস করেছে। মানবিক বিভাগে ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৫ জন ছাত্রের মধ্যে ২৮ জন পাস করেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২১ জন ছাত্রই পাস করে শতভাগ সাফল্য অর্জন করেছে।
সর্বমোট ২২০ জন উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৪৫ জন জিপিএ-৫, ৮২ জন ‘এ’, ৫৩ জন ‘এ মাইনাস’, ৩২ জন ‘বি’ এবং ৯ জন ‘সি’ গ্রেড পেয়েছে। বিজ্ঞপ্তি






