জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভয়াবহতম ভূমিকম্প


প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৮:০৪:৩১ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে আঘাত হানা শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পে প্রাণহানি বেড়ে অন্তত ২৪১ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগে আহত হয়েছেন ১ হাজার ৬৭০ জনেরও বেশি মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মী, সেনা সদস্য ও স্বেচ্ছাসেবীরা একযোগে অভিযান চালিয়ে যাচ্ছেন। খবর ফার্স্ট পোস্টের।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালি ও পেরেইরা শহর। ভূমিকম্পের ধাক্কায় ধসে পড়েছে অসংখ্য বহুতল ভবন, আবাসিক অ্যাপার্টমেন্ট ও অফিস। শত শত পরিবার গৃহহীন হয়ে পড়েছেন এবং পরবর্তী পরাঘাতের (আফটারশক) আশঙ্কায় খোলা আকাশের নিচে বা পার্কে আশ্রয় নিয়েছেন।
ভূমিকম্পের তীব্রতায় ক্যালি শহরের ‘হাসপাতাল ইউনিভার্সিটিরিও দেল ভালের’ একাংশ ধসে পড়ায় চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। পেডিয়াট্রিক ও নিওনেটাল বিভাগসহ তিনটি তলা পুরোপুরি ধসে পড়ার কারণে চিকিৎসকরা খোলা মাঠে ও পার্কিং লটে রোগীদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।
দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আবেলীয়ার্দো দে লা এসপ্রিয়া জরুরী অবস্থা ঘোষণা করেছেন। গৃহহীন পরিবারগুলোর জন্য বাসা ভাড়ার ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৫.৫ মিলিয়ন ডলারের জরুরি সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
উদ্ধার কাজে উদ্ধারকারী কুকুর, ক্রেন ও ভারী যন্ত্রপাতির পাশাপাশি সাধারণ মানুষও হাত মিলিয়েছেন। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারা হুইসেল বাজিয়ে বা ডেকে জীবিতদের কোনো সাড়াশব্দ পাওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের ফিরে পাওয়ার আশাও তত ক্ষীণ হয়ে আসছে।

 

 

আন্তর্জাতিক এর আরও খবর
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু

মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু

‘বাংলাদেশে পুশ-ইন’-র শঙ্কায় ভারতের মুসলিমরা

‘বাংলাদেশে পুশ-ইন’-র শঙ্কায় ভারতের মুসলিমরা

মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান

মালয়েশিয়ায় ১০ মাসে ১১ হাজার ৭৫৫ অভিযান

আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

আগামী সপ্তাহেই মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিংপিং!

সর্বশেষ সংবাদ
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top