জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে : কামাল হোসাইন এমপি


প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৯:১২:০৬ অপরাহ্ন

ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য ও সিলেট অঞ্চল যুব বিভাগের সমন্বয়ক মোহাম্মদ কামাল হোসাইন এমপি বলেছেন, দেশের যুব সমাজকে বোঝা নয়, সম্পদে পরিণত করতে হবে। যুবকদের মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করতে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে বেকারত্ব দূর করে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে।

তিনি বলেন, যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে দেশ গঠনের কাজে লাগাতে হবে। একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুব সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জামায়াত যে মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে, সেই সমাজ প্রতিষ্ঠায় যুবকরা অন্যতম সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য যুব র‌্যালি ও ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট মহানগর যুব বিভাগের সভাপতি মুহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নগরীতে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিতে যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ইউনিট প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিনিধি সম্মেলন ও র‌্যালীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল এবং মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী।


বক্তারা বলেন, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী যুব সমাজ। তাদের সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। বিপরীতে মাদক, জুয়া, বেকারত্ব ও নানা সামাজিক অবক্ষয় যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই যুবকদের জন্য কর্মসংস্থান, কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ এবং নৈতিক শিক্ষার সুযোগ বাড়ানো জরুরি।

সম্মেলনে মহানগর যুব বিভাগের বিভিন্ন থানা দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য দেন শফিকুল আলম মফিক, শরীফ মাহমুদ, শাহীন আহমদ, রেজাউল ইসলাম, মাওলানা জুনায়েদ হাবীব, কাজী আবু জাফর, মাজহারুল ইসলাম, আব্দুল হাকীম ও হোসাইন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে সংগঠিত ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যুবকদের হাতে কর্ম ও দক্ষতার সুযোগ তুলে দিতে হবে। তাহলেই দেশের সম্ভাবনাময় এই জনগোষ্ঠী জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তিতে পরিণত হবে। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
সীমান্তে উচ্চমানের বিস্ফোরক উদ্ধার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
নগরীতে ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
দোয়ারায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জিবন প্রকল্পের মতবিনিময়
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
প্রধানমন্ত্রী বরাবরে ৩ সামাজিক সংগঠনের স্মারকলিপি
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
মোগলাবাজারে জিয়া মঞ্চের সম্মেলন সফলে কর্মীসভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top