জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ফায়ার লাইসেন্স জটিলতা নিরসনে এসএমসিসিআই-ফায়ার সার্ভিস মতবিনিময়


প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২৬, ৯:৩৮:৫৬ অপরাহ্ন

একই প্রতিষ্ঠানের একাধিক ইউনিটের ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর জেলরোডে এসএমসিসিআইয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এসএমসিসিআই সভাপতি খায়রুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোসেন, সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কুতুবুদ্দিন ও ইন্সপেক্টর মো. সালাউদ্দিন।

এসএমসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় চেম্বারের সহ-সভাপতি আলিমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক মো. মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল হারুন ও মোহাম্মদ আব্দুল্লাহসহ চেম্বার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ী নেতারা একই প্রতিষ্ঠানের একাধিক ইউনিটের জন্য পৃথক ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যানের কারণে সৃষ্ট জটিলতা তুলে ধরেন। একই সঙ্গে নবায়ন ফি বৃদ্ধির কারণে ব্যবসা পরিচালনায় নানা সমস্যার কথাও জানান তারা।

ব্যবসায়ী নেতারা বলেন, সরকারকে নবায়ন ফি, ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে তারা আগ্রহী। তবে লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যানের জন্য নির্ধারিত ফি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল। একই প্রতিষ্ঠানের একাধিক ইউনিটের জন্য একাধিক লাইসেন্সের পরিবর্তে একটি লাইসেন্সের মাধ্যমে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। এছাড়া পুরোনো ভবনগুলোর বিদ্যমান সেফটি প্ল্যান বহাল রেখে লাইসেন্স নবায়নের সুযোগ এবং নবায়ন ফি পুনর্নির্ধারণের দাবি জানানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোসেন ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো পুনর্মূল্যায়ন ও বিবেচনার আশ্বাস দেন।

তিনি গোটাটিকর ও খাদিমনগর বিসিকের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে সরাসরি যোগাযোগ করে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের নির্দেশনা দেন।

সভায় বিসিক শিল্পনগরী গোটাটিকরের সভাপতি ও আলীম ইন্ডাস্ট্রির এমডি আলীমুল এহসান চৌধুরী, বিসিক শিল্প মালিক পরিষদ খাদিমনগরের প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন, বিসিক শিল্প মালিক সমিতি খাদিমনগরের প্রতিনিধি ও ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম মোহাম্মদ শাহাব উদ্দিন এবং আলীম ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজার মো. কয়েছ উদ্দিনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা আয়োজনের জন্য এসএমসিসিআইয়ের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক।

প্রচ্ছদ এর আরও খবর
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা

সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা

ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন

ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন

সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯

সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯

সর্বশেষ সংবাদ
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা
সিলেটে ‘হৃদয়ে’ লেখা রূপকথা
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
ফাটলে ধুঁকছে ধলাই সেতু, বন্ধ হচ্ছে না অবৈধ উত্তোলন
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের ২ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ৯৮৯
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ১৭
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চলতি মাসেই দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
এসএমএস এক্সপ্রেসের বছরপূর্তি উপলক্ষে আলোচনা সভা
শ্যামা পূজা কাল
শ্যামা পূজা কাল
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
দাওয়াতুল ঈমান মাদরাসা চিন্তামনির পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
বড়লেখায় পৌরমার্কেটের ছাদ ধ্বসে আহত ৩
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
বিপ্লব ও সংহতি দিবসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
শাহজালাল জামেয়ায় বিপ্লব ও সংহতি দিবসে সভা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top