অপরাধীদের শাস্তি না হওয়ায় খুন ধর্ষণ বেড়েই চলছে: ডা. রিয়াজ
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৬, ৭:২৬:৩০ অপরাহ্ন
অপরাধীদের কঠোর শাস্তি না হওয়ার কারণে সিলেট সহ গোটা দেশের মধ্যে খুন ধর্ষণ চাঁদাবাজি ছিনতাই দিন দিন বেড়েই চলছে এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ। তিনি আরো বলেন, একজন খুনির সঠিক বিচার হলে অন্য একজন খুনি অস্ত্র হাতে নিতে সাহস হতো না। সিলেটে গত এক বছরের মধ্যে একজন পুলিশ সহ ২৪টি হত্যাকান্ড এবং ৪৪টি ধর্ষণ সংগঠিত হয়েছে যা সিলেটবাসী কখনো আশা করিনি।
ডা: রিয়াজ আরও বলেন, লোডশেডিংয়ের কারণে ২৪ ঘন্টা ১২ ঘন্টা বিদ্যুৎ থাকছে না। লাইনে পানি পাওয়া যাচ্ছে না, দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে। গ্যাস সরবরাহ না থাকায় ৩ থেকে ৪ হাজার কলকারখানা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে এজন্য সর্বপ্রথম অবৈধ বিদ্যুৎ সংযোজন বিচ্ছিন্ন করতে হবে। এলএনজি সরবরাহ বাড়াতে টার্মিনাল স্থাপন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত টার্মিনালগুলো মেরামত করে জরুরী ভিত্তিতে সমাধান করতে হবে। শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর কমিটির নিয়মিত মাসিক বৈঠক মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর সেক্রেটার হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিলেট মহানগর এর সিনিয়র সহ-সভাপতি হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সহ সভাপতি হাফিজ মাওলানা আব্দুস শহীদ, আলহাজ্ব আব্দুল বারী, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ বোরহান উদ্দিন, এসিস্ট্যেন্ট সেক্রেটারি মোহাম্মদ জাবেদ আহমদ, সংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, কে ফখরুল ইসলাম, মোহাম্মদ জাহের আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান রনি, প্রশিক্ষণ সম্পাদক কারী আব্দুল হান্নান,দাওয়াহ ও জনশক্তি বিষয়ক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান , ছাত্রী ও মহিলা কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সদস্য আলহাজ্ব নাজির আহমদ, মোঃ মাইনুদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি





