জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেট-সুনামগঞ্জ-ছাতক রুটে কাল থেকে ট্রাক-পিকাপ ধর্মঘট


প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০২৬, ৮:৫২:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : লামাকাজী এম এ খান সেতুসহ সিলেটের সব সেতু থেকে টোল আদায় বন্ধসহ ৫ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় রোববার (১৬ আগস্ট) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-ছাতক রুটে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শনিবার (১৫ আগস্ট) বেলা ২টায় নগরীর প্যারাইরচক ট্রাক টার্মিনালস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এই ঘোষণা দেয়া হয়। এতে সিলেটের বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্করের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, ট্রাক মালিক সমিতির সভাপতি ইফতেখার আহমদ সোহেল, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, ট্রাক মালিক নেতা আক্তার রশীদ চৌধুরী, মুজিবুর রহমান, কয়ছর আহমদ জালালী, শাহজাহান আহমদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপদিত কাউছার আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সম্পাদক মাহবুব মিয়া মবু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মত্তছির আলী, শ্রমিক নেতা আহমদ আলী স্বপন, আব্দুল মতিন, সাইফুল আলম, মাছুম আহমদ, জুলহাস আহমদ বাদল, কামাল হোসেন, আব্দুল জলিল, আব্দুল করিম, ইলিয়াছ আহমদ, আলেক আহমদ সোহেল, জোমায়েল আহমদ জুমেল, আইন উদ্দিন, ফুল মিয়া, আফরোজ আলী, ফারুক আহমদ, সাইদুর রহমান সাইদুর, রাজু মিয়া, প্রবীণ শ্রমিক নেতা আব্দুস সালাম, ইউসুফ মিয়া ও তুলা মিয়া প্রমূখ।

সভায় নেতারা বলেন, শ্রমিকদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় আজ রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা কর্মসূচি পালন করবেন।

শ্রমিক নেতারা বলেন, ছাতক পৌরসভাসহ বিভিন্ন পৌরসভার নামে পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। পরিবহন শ্রমিকদের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এসব বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে শ্রমিকদের ভোগান্তি কমবে না। তারা লামাকাজী এম এ খান সেতুসহ সিলেটের সব সেতু থেকে টোল আদায় বন্ধের দাবিও পুনর্ব্যক্ত করেন। সেতুর টোল পরিবহন খাতে বাড়তি ব্যয় তৈরি করছে এবং এর চাপ শেষ পর্যন্ত শ্রমিকদের ওপর পড়ছে।

সভায় মোটর সংযুক্ত ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে পণ্য পরিবহন বন্ধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। শ্রমিক নেতারা বলেন, এসব যানবাহনে পণ্য পরিবহনের কারণে ট্রাক ও পিকআপ শ্রমিকরা কাজ হারাচ্ছেন এবং পরিবহন খাতে বৈষম্য তৈরি হচ্ছে। এছাড়া গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়। নিয়মিত কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদের আপত্তি নেই; তবে হয়রানি বা অযথা সময়ক্ষেপণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সভায় সংগঠনের সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা ও অপপ্রচার বন্ধের দাবিও তুলে ধরা হয়। নেতারা বলেন, ব্যক্তিগত ও সাংগঠনিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

সভায় কর্মবিরতি সফল করতে সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-ছাতক রুটের ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মবিরতি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে বিভিন্ন সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়।
শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, রোববার ভোর ৬টা থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-ছাতক রুটে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

প্রচ্ছদ এর আরও খবর
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত

৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী

২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী

এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন

এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন

সর্বশেষ সংবাদ
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী
৫৬ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী
২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী
২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী
খেজুরে ৮০ ও আপেল-মাল্টায় ৫০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত
খেজুরে ৮০ ও আপেল-মাল্টায় ৫০ শতাংশ শুল্ক কমানোর সিদ্ধান্ত
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের পরীক্ষা
২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের পরীক্ষা
রিট খারিজ, স্কুলে ভর্তি পরীক্ষা থাকছে
রিট খারিজ, স্কুলে ভর্তি পরীক্ষা থাকছে
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টারের এজিএম অনুষ্ঠিত
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ সীমান্তে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক
হোমিও চিকিৎসার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: সিসিক প্রশাসক
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম চলছে
কেমুসাস সাহিত্য সম্মেলনের নিবন্ধন কার্যক্রম চলছে
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাণিজ্যমন্ত্রী: মহানবী (সা.) এর পরে আর কোনো নবী নেই, এটাই আমাদের বিশ্বাস
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বাণিজ্যমন্ত্রী: মহানবী (সা.) এর পরে আর কোনো নবী নেই, এটাই আমাদের বিশ্বাস
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top