মৌলভীবাজার সমিতির শিক্ষাবৃত্তি আবেদন আহ্বান
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬, ৮:৪০:৫৯ অপরাহ্ন

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলার বাসিন্দাদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট’-এর উদ্যোগে সমিতির জীবন সদস্যদের সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য আবেদন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনার জন্য নাম তালিকাভুক্তির আহ্বান জানানো হয়েছে। সমিতির জীবন সদস্যদের সন্তানদের পাশাপাশি মৌলভীবাজার জেলার অধিবাসীদের সন্তানদের মধ্যে যারা ২০২৬ সালে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের সংবর্ধনা দেওয়া হবে। এদের মধ্যে তুলনামূলকভাবে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের এককালীন নগদ বৃত্তিও প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং পরীক্ষায় উত্তীর্ণের নম্বর ফর্দসহ সাদা কাগজে সমিতির সভাপতি/সেক্রেটারি বরাবর আবেদন করতে হবে। আবেদন আগামী ২৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নিম্নোক্ত যেকোনো ঠিকানায় জমা দিতে হবে- জয়িতা ফার্মেসি, লামাবাজার পয়েন্ট, সিলেট। উপশহর ডিপার্টমেন্টাল স্টোর, বে-লীফ চায়নিজ রেস্টুরেন্টের নিচে, বি-ব্লক মেইন রোড, শাহজালাল উপশহর, সিলেট।
এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭১১-৩১১৫৭৪ অথবা ০১৭১২-৩৫৬৫৪৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী ও সেক্রেটারি আহমদ মাহবুব ফেরদৌস আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি





