জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজের কর্মশালায় অতিরিক্ত সচিব


প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬, ৯:২১:১৮ অপরাহ্ন

দেশীয় কৃষিযন্ত্রের উদ্ভাবন, উৎপাদনে
সমন্বিত উদ্যোগের বিকল্প নেই 


কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না, বরং উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দেশের কৃষির চাহিদা ও স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আধুনিক কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন ও সহজলভ্য করার ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কৃষকদের এসব যন্ত্র ব্যবহারে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা বাড়ানো জরুরি।

তিনি বলেন, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, কৃষিযন্ত্র প্রস্তুতকারক ও কৃষকদের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা গড়ে তুলতে হবে। দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করে কৃষিযন্ত্রের উৎপাদন ও বাজারজাতকরণ বাড়ানো গেলে আমদানিনির্ভরতা কমার পাশাপাশি কৃষি খাতে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণকে আরও গতিশীল করে একটি টেকসই ও আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় নগরীর দক্ষিণ সুরমা গোটাটিকরস্থ আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ‘যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে দেশীয় উপযোগী কৃষিযন্ত্রের উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ, সম্প্রসারণ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণকে আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ অধিশাখার যুগ্মসচিব মাকসুদা ইয়াসমিন এবং পরিকল্পনা-৩ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান। কর্মশালায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (CIMMYT Bangladesh)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. ওয়েন ডানকান ক্যালভার্ট।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ কে এম সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্রি’র এফএমপিএইচটি বিভাগের সিএসও ও বিভাগীয় প্রধান ড. মো. দুররুল হুদা।

কর্মশালায় আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরীসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় দেশীয় কৃষিযন্ত্রের উন্নয়ন, স্থানীয়ভাবে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি সম্প্রসারণ ও বাজারজাতকরণসহ কৃষি যান্ত্রিকীকরণের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডে উৎপাদিত বিভিন্নধরনের কৃষিযন্ত্র প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষি যান্ত্রিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের চাহিদা ও দেশের কৃষি ব্যবস্থার উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন ও উৎপাদনের পাশাপাশি এসব প্রযুক্তি কৃষকের কাছে সহজলভ্য করতে গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

কর্মশালায় দেশীয় কৃষিযন্ত্রের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির সম্প্রসারণ, বাজারজাতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, কৃষিযন্ত্র প্রস্তুতকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি যান্ত্রিকীকরণ আরও গতিশীল হবে এবং কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে কর্মশালায় আশা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত

হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত

ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের

ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের

জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ

জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

সর্বশেষ সংবাদ
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
হকার্স মার্কেটের অর্ধেকেই হকার নেই, রমরমা ফুটপাত
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
লায়ন্স ক্লাব হলি সিটির মাসিক সভা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘের আলোচনা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
বিপ্লব ও সংহতি দিবসে জেলা কৃষক দলের আলোচনা সভা
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
ছড়ারপাড়ে ক্যাশলেস লেনদেন কর্মসূচির উদ্বোধন পূবালী ব্যাংকের
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মন্ত্রী আরিফের শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
এসএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top