জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে লন্ডন, বেঙ্গলসহ অনুমোদনহীন ৫ স্লিপার বাসকে জরিমানা


প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২৬, ৯:২৪:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিলেট-ঢাকা মহাসড়কে স্লিপার বাস পরিচালনাকারী পাঁচটি পরিবহন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব পরিবহনকে সতর্ক করা হয়েছে।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো-লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহন।

এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) মো. পারভেজ বলেন, মহাসড়কে স্লিপার বাস চলাচলের কোনো অনুমোদন নেই। এরপরও বিভিন্ন কোম্পানি অনুমোদন ছাড়াই স্লিপার বাস পরিচালনা করছে। প্রথম দিনের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এরপরও তারা স্লিপার বাস চলাচল অব্যাহত রাখলে বাস জব্দ, মামলা করাসহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিআরটিএ সূত্র জানিয়েছে, সাধারণ এসি বাস হিসেবে সড়কে চলাচলের অনুমোদন নিয়ে এসব পরিবহনকে ডাবল ডেকার স্লিপার বাসে রূপান্তর করে মহাসড়কে চালানো হচ্ছে। এসব গাড়ির চেসিস, ইঞ্জিন ও বডি সাধারণ বাসের। অনুমোদনহীনভাবে এধরনের বাস চলাচল করায় সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রসঙ্গত- গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। এর মধ্যে বেঙ্গল পরিবহনের বাসটি ছিল ডাবল ডেকার স্লিপার বাস। ওই দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়কে ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বৈধতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার এ অভিযান শুরু করা হলো।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক পলাশ বলেন, সড়কে যেসব গাড়ি স্লিপার বাস হিসেবে চলাচল করছে, সেগুলোর চেসিস ও বডি সাধারণ বাসের। ফলে জরুরি বা ঝুঁকিপূর্ণ মুহূর্তে এসব গাড়ি ভারসাম্য ধরে রাখতে পারে না। একারণেই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

প্রচ্ছদ এর আরও খবর
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮

সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত

সিলেটে হামে ফের শিশুর মৃত্যু

সিলেটে হামে ফের শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
দক্ষিণ সুরমায় ১৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ২০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল : মহানগর জামায়াতের শোক
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
লালাবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না কাল
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
সীমান্ত পেরিয়ে রাতারগুলে সভা করে ভারতে ফিরলেন রনজিত
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
সরকার ব্যর্থ হলে আমরা বসে থাকব না : জামায়াত আমীর
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে নতুন রেকর্ড
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
শ্রীমঙ্গলে ছাত্রশক্তির ঢাবি সভাপতির উপর হামলা
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
নাশকতায় আইনশৃঙ্খলা বাহিনীর পরোক্ষ সহযোগিতার অভিযোগ জামায়াতের
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top