নর্থ ইষ্ট হাসপাতালে বিনামূল্যে ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৭:০৮:৫১ অপরাহ্ন
সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ওরাল ক্যান্সার স্ক্রিনিং ও সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিট এবং বাংলাদেশ ওরাল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মুখ ও মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের বিনামূল্যে কনসালটেশন ও স্ক্রিনিং সেবা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচিত রোগীদের বিনামূল্যে ওরাল ক্যান্সার রিকনস্ট্রাকটিভ সার্জারির উদ্যোগ নেওয়া হয়।
ক্যাম্প উপলক্ষে বৃহস্পতিবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ. এফ. এম. নাজমুল ইসলাম, ডেন্টাল ইউনিটের ইউনিট প্রধান অধ্যাপক ডা. এস. এ. এম. ইমরান হোসেন, বাংলাদেশ ওরাল ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক ডা. মুস্তাফিজুর রহমান মামুনসহ সংশ্লিষ্টরা।
মতবিনিময় সভায় মুখ ও মুখগহ্বরের ক্যান্সারের ঝুঁকিপূর্ণ কারণ, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, সময়োপযোগী চিকিৎসা, রোগীদের পুনর্বাসন ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে ওরাল ক্যান্সার শনাক্ত করার লক্ষ্যে দেশের অভিজ্ঞ ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা এ ক্যাম্পে অংশ নেন। তারা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্ক্রিনিং সেবা প্রদান করেন। নির্বাচিত রোগীদের জন্য ব্যয়বহুল ওরাল ক্যান্সার রিকনস্ট্রাকটিভ সার্জারিও সম্পূর্ণ বিনামূল্যে করার উদ্যোগ নেওয়া হয়। বিজ্ঞপ্তি






